1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ! চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক  প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময়

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর চুনারুঘাট উপজেলা শাখার অনুমোদন দিয়েছেন কোয়াব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর চুনারুঘাট উপজেলা শাখার দায়িত্ব প্রাপ্ত সভাপতি হলেন মোহাম্মদ শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক মজিবুল হোসেন শুভ ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগসহ ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উপজেলা কমিটি গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নিয়মিতভাবে উপজেলার ক্রিকেট লীগ আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ও উপজেলা পর্যায়ে ক্রিকেটারদের কল্যাণে মুখ্য ভূমিকা পালন।

কোয়াব আশা প্রকাশ করে উল্লিখিত কমিটির ক্রিকেটাররা তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।

কোয়াব (COAB) ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এটি বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের একটি সংগঠন।

কোয়াব এর কাজ হচ্ছে:

▪ ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা
▪ খেলোয়াড়দের কল্যাণে কাজ করা
▪ সমস্যা বা অভিযোগ থাকলে তা বিসিবির কাছে উপস্থাপন করা
▪ অবসরে যাওয়া ক্রিকেটারদের সহায়তা করা
▪ ক্রিকেটারদের সামাজিক ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখা

কোয়াব মূলত ক্রিকেটারদের ইউনিয়ন যেটা দেশের সমস্ত ক্রিকেটারদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে।

নবকমিটিকে অভিনন্দন জানানোসহ চুনারুঘাট উপজেলার ক্রীড়ামুদিরা আশা করছেন, কোয়াব এর হাত ধরে মফস্বল ক্রিকেটের কার্যক্রম আরও অগ্রগতি পাবে।

সকলকে আন্তরিক অভিনন্দন।

দ.ক/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews