1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম  শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হবিগঞ্জ আদালতে মামলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল  চুনারুঘাটে বহুল সমালোচিত ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরুদ্ধে থানায় মামলা দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে তেলিয়াপাড়া চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও গণবিক্ষোভ সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- মোস্তফা মোরশেদ চুনারুঘাটে ঢুলনা ছড়ার বাঁধ সংস্কার পরিদর্শনে চেয়ারম্যান মুহাম্মাদ আলী পাঠচক্র ও গানের আড্ডায় হবিগঞ্জে ‘অ আ ক খ’-এর যাত্রা শুরু টানা তৃতীয় বারের মতো জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে সাংবাদিকের দাম্পত্য জীবনের ভিডিও ধারণ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

সক্রিয় হলো বাহুবল হাসপাতালের ম্যানিফোল্ড অক্সিজেন সিস্টেম

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

 

নাজমুল ইসলাম হৃদয়ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যানিফোল্ড অক্সিজেন সিস্টেমের সবগুলো অক্সিজেন ফ্লো আউটলেট সক্রিয় করা হয়েছে। এর ফলে জরুরি বিভাগ, শিশু বিভাগ, লেবার ও ডেলিভারি রুমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীদের নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা থাকলেও সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে এখন সবগুলো ফ্লো আউটলেট সচল করা হয়েছে।
ইতোমধ্যে জরুরি বিভাগে আগত ও হাসপাতালে ভর্তি রোগীরা এই সেবার সুফল পাচ্ছেন। বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, শিশু রোগ এবং জরুরি চিকিৎসা সেবায় অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, “আজ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যানিফোল্ড অক্সিজেন সিস্টেমের সবগুলো অক্সিজেন ফ্লো আউটলেট সক্রিয়করণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে করে জরুরি বিভাগ, শিশু বিভাগ, লেবার ডেলিভারি রুমসহ সব বিভাগে নিরবচ্ছিন্নভাবে রোগীদের অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। ইতোমধ্যেই রোগীরা এর সুফল পাচ্ছেন।”
তিনি আরও বলেন, “সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল রায় মহোদয়ের সার্বিক সহযোগিতায় এই সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়েছে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আবাসিক মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার, নার্সিং ইনচার্জ, জুনিয়র মেকানিক এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা কয়েক সপ্তাহ ধরে নিরলস পরিশ্রম করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে।”
তিনি হাসপাতালের সেবার মানোন্নয়নে ভবিষ্যতেও নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, “হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার ক্রমাগত মানোন্নয়নে আমাদের অব্যাহত প্রচেষ্টা চলমান থাকবে। আলো আসবেই।”

এদিকে হাসপাতালের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও রোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, আধুনিক চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু ব্যবহার ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা আরও সমৃদ্ধ হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews