1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের

চুনারুঘাটে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: আজ সকালে পুলিশ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পাকুরিয়া এলাকায় খোয়াই নদী থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ।

জানা গেছে, গত শনিবার (১৩ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করার সময় মোঃ আব্দুল্লাহ (৫৫) নিখোঁজ হন। নিখোঁজ মোঃ আব্দুল্লাহ উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গোসলে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পরিবারর সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ সকালে পাকুরিয়া এলাকার ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং শনাক্তে তদন্ত চলছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews