1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা

উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব

শেখ জাহাঙ্গির আলম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ডাক্তারি পড়াশোনার জন্য সূদূর রাশিয়ায় পাড়ি জমাচ্ছেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামের সর্দার বাড়ির মোঃ সামসুল হকের ছেলে মোঃ শাকিবুল হাসান শাকিব।

সে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে রাশিয়ায় পাড়ি জমাচ্ছে। তিনি রাশিয়ার Samara State Medical University-তে ডাক্তারি পড়াশোনা করবেন।

তাঁর এই বিদেশযাত্রাকে ঘিরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। শাকিবুল হাসান শাকিবের এই শিক্ষাযাত্রাকে নিজেদের জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন গাজীপুর ইউনিয়নের এলাকাবাসী।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার তিনি পাড়ি জমাচ্ছেন রাশিয়ায়। সেখানে মেডিকেল কলেজে পড়াশোনা করে ভবিষ্যতে একজন দক্ষ, মানবিক ও আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

শাকিবুল হাসান শাকিব বলেন, “ডাক্তার হয়ে মানুষের সেবা করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে রাশিয়ায় পড়াশোনা করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।”

পরিবারের সদস্যরা জানান, শাকিবের এই সাফল্যে তাঁরা আনন্দিত ও গর্বিত। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং ডাক্তারি পড়াশোনায় সফলতার জন্য তাঁরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

এলাকাবাসীও শাকিবুল হাসান শাকিবের রাশিয়ায় উচ্চশিক্ষার এই যাত্রাকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, পড়াশোনা শেষে শাকিব একজন মানবিক ও আদর্শ চিকিৎসক হিসেবে নিজ এলাকার পাশাপাশি দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews