1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাউক বাজারে লাখাই পুলিশের প্রস্তুতি মহড়া শাহ আজম (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হবিগঞ্জ সোসাইটি ইউ.কে-র ত্রান ও বস্ত্র বিতরণ ৫ আগস্ট হাই অ্যালার্ট: সারাদেশে নিরাপত্তা জোরদার চুনারুঘাটে ভিক্ষুকের মেয়েকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ: মামলা করেও বিচার পাচ্ছেন না ধর্ষিতা এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী বাজার নিয়ন্ত্রনে ভারত থেকে কাঁচা মরিচের প্রথম চালান বেনাপোল বন্দরে নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজে বিনা বেতনে ১০ শিক্ষকের মানবেতর জীবনযাপন ২০২৪-এর ছাত্র আন্দোলন: সহিংসতার কলঙ্কময় ইতিহাস; (১ম পর্ব ) ৪ আগস্ট ২০২৪: স্মৃতির পাতায় এক অস্থির দিন- মোঃ আমীর হোসেন সোহাগ

হবিগঞ্জে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি:  নারী ও শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সামগ্রিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে হবিগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে নৃত্য, সংগীত, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট (এসেড) হবিগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এছাড়া সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তা প্রদান করে।

প্রতিযোগিতায় হবিগঞ্জের আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয়, আবু জাহির উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নারী ও শিশু অধিকার, সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews