1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাউক বাজারে লাখাই পুলিশের প্রস্তুতি মহড়া শাহ আজম (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হবিগঞ্জ সোসাইটি ইউ.কে-র ত্রান ও বস্ত্র বিতরণ ৫ আগস্ট হাই অ্যালার্ট: সারাদেশে নিরাপত্তা জোরদার চুনারুঘাটে ভিক্ষুকের মেয়েকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ: মামলা করেও বিচার পাচ্ছেন না ধর্ষিতা এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী বাজার নিয়ন্ত্রনে ভারত থেকে কাঁচা মরিচের প্রথম চালান বেনাপোল বন্দরে নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজে বিনা বেতনে ১০ শিক্ষকের মানবেতর জীবনযাপন ২০২৪-এর ছাত্র আন্দোলন: সহিংসতার কলঙ্কময় ইতিহাস; (১ম পর্ব ) ৪ আগস্ট ২০২৪: স্মৃতির পাতায় এক অস্থির দিন- মোঃ আমীর হোসেন সোহাগ

হবিগঞ্জে মুনতাহা ট্রাভেলস এর বিরোদ্ধে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ, বিচার দাবী

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার মুনতাহা ট্রাভেল্‌স প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, বিদেশ পাঠানোর নামে অর্ধকোটি টাকার প্রতারণা, উধাও ট্রাভেল্‌স মালিক। আজ দুপুরে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার মুনতাহা ট্রাভেল্‌স কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বিদেশগামী ভিসা, ওয়ার্ক পারমিট ও বিমান টিকিটের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ে বিদেশ যাত্রা সম্পন্ন না হওয়ায় তারা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কয়েকজন জানান, তারা ধার-দেনা ও সম্পদ বিক্রি করে অর্থের ব্যবস্থা করেছিলেন। বর্তমানে তারা আর্থিকভাবে চরম সংকটের মধ্যে রয়েছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের পরই এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব হবে।

দ.ক.সিআর.২৬

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews