1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল চুনারুঘাটে জনতার হাতে গাঁজাসহ আটক কারবারির পুলিশ আসার আগেই পলায়ন চুনারুঘাটে সাংবাদিক ও জনতার অভিযানে গাঁজা আটক সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা শিশু অধিকার লঙ্ঘন: ঝরে যাচ্ছে শৈশব বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার নতুন লেখকদের উদ্দেশ্যে তাইজুল ইসলামের ছোটগল্প- বাঁশ হবিগঞ্জের সাবেক ছাত্রলীগ ক্যাডার অনিক এখন মিরপুরের মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রক ​ আমু চা বাগান মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আশা’র আউশকান্দি শাখার এল.টি.এস গ্রাহককে মেয়াদ শেষে লাভসহ চেক প্রদান

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ সংস্থা আশা (ASA)-র সদস্য মোঃ আওয়াল মিয়াকে হবিগঞ্জ জেলার আউশকান্দি শাখা অফিসের মাধ্যমে L.T.S (এল.টি.এস) স্কিমের জমানো টাকা আনুষ্ঠানিকভাবে লাভসহ চেক বিতরণের আয়োজন করা হয়।

অদ্য মঙ্গলবার (১৫ জুন) অফিস চলাকালিন সময়ে দীর্ঘ মেয়াদী ৫০০ টাকা করে ১০ বছরের জমার ১২% লাভসহ তাকে মোট ১,১১,৬১০ টাকার চেক হস্তান্তর করা হয়।

সঞ্চয় টাকার মেয়াদ শেষে চেক প্রদান করেন আশা’র আউশকান্দি শাখার সিনিয়র এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার জনাব জয়নাল আবেদীন লস্কর।

এ সময় আশার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চেক প্রদান করা হয়, যা সংস্থার আর্থিক লেনদেনের স্বচ্ছতা প্রমাণ করে।

গ্রাহক আউয়াল মিয়া জানান- “আশা” হলো সুপ্রসিদ্ধ ও জনপ্রিয় একটি এনজিও প্রতিষ্ঠান। যার কথা ও কাজে মিল পেয়েছি।

তিনি আরও বলেন, আমি আশা’র বর্তমান প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরীসহ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews