1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

মাধবপুরে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামীর গোপন বিয়ে ঘিরে রহস্য

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

 

নাহিদ মিয়া, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকায় ভাড়া বাসা থেকে সামান্তা আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের জিতু মিয়ার মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামান্তা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে। তিনি স্থানীয় একটি হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সামান্তা মাধবপুরের আদাঐর গ্রামে নানা বাড়িতে বড় হয়েছেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। সবুজ মিয়া চান্দুর আমতলী এলাকার একটি মেডিকেল সেন্টারের শেয়ারহোল্ডার।

বিয়ের পর সামান্তা জানতে পারেন, সবুজ মিয়ার পূর্বে আরেকটি বিয়ে ছিল এবং সেই সংসারে দুটি সন্তান রয়েছে। বিষয়টি গোপন রেখে বিয়ে করাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে কলহ ও মানসিক অশান্তি তৈরি হয় বলে স্বজনদের দাবি।

নিহতের মা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। কিছু সময় পরেই মেয়ের মৃত্যুর খবর পান তিনি। পরে স্বজনরা বাসায় গিয়ে ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় সামান্তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews