1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম  শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হবিগঞ্জ আদালতে মামলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল  চুনারুঘাটে বহুল সমালোচিত ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরুদ্ধে থানায় মামলা দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে তেলিয়াপাড়া চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও গণবিক্ষোভ সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- মোস্তফা মোরশেদ চুনারুঘাটে ঢুলনা ছড়ার বাঁধ সংস্কার পরিদর্শনে চেয়ারম্যান মুহাম্মাদ আলী পাঠচক্র ও গানের আড্ডায় হবিগঞ্জে ‘অ আ ক খ’-এর যাত্রা শুরু টানা তৃতীয় বারের মতো জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে সাংবাদিকের দাম্পত্য জীবনের ভিডিও ধারণ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

চুনারুঘাটে ডা: নূরুল ইসলাম স্মরণে চক্ষু সেবা প্রদান 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে সমাজসেবক ও চিকিৎসক ডা. মো: নূরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সের পদক্ষেপ গণপাঠাগার প্রাঙ্গণে এ ক্যাম্পিং আয়োজন করা হয়।

চুনারুঘাট প্রেসক্লাব, পদক্ষেপ গণপাঠাগার, চা শ্রমিক সেবক এবং ডা. মোহাম্মদ নূরুল ইসলাম স্মৃতি ইসলামি পাঠাগার এবং মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটালের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

আয়োজক’রা জানান, তুমুল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রায় ৩০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি রোগে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের জন্য মৌলভীবাজারে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য যে, মরহুম ডা. মো. নূরুল ইসলাম ছিলেন একজন বিরল ব্যাক্তিত্ব, তিনি শ্রেণিহীন সমাজের চেতনা ধারণ করতেন। প্রত্যেক মানুষকে তিনি যথাযথ সম্মান করতেন। তাঁর বাসভবনের সামনে পরিবহন স্ট্যান্ড থাকায় শ্রমিকদের সাথে তাঁর সখ্যতা ছিল। চুনারুঘাটের সাহিত্য -সংস্কৃতির তিনি ছিলেন পথিকৃৎ। সাহিত্য নিকেতন ও পদক্ষেপ গণপাঠাগার প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ অবদান ছিল। প্রাণী চিকিৎসক হিসেবে তিনি ছিলেন মূলতঃ প্রাণীদের সেবক। একজন একনিষ্ঠ ধর্মপ্রাণ হিসেবে তিনি জীবনের সর্বস্ব দিয়ে তাঁর গ্রামে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ডা. মো. নূরুল ইসলামের জীবন ও কর্ম আমাদের জন্য অনুসরণীয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews