Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

আন্তর্জাতিকদূর্ঘটনা

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে হবিগঞ্জের প্রবাসীর মৃত্যু

By কালনেত্র
মার্চ ১৭, ২০২৬ 1 Min Read
০

 

কালনেত্র প্রতিনিধি: মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত সদর আলী (৪৫) তিন সন্তানের জনক এবং উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মহব্বতখানী মহল্লার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) রাতে মালদ্বীপে সেহরির রান্না করার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি কক্ষের ভেতরে থাকা পাঁচজন বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে সদর আলীও রয়েছেন।

জানা যায়, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান সদর আলী। দেশে তার দুই মেয়ে—মীম আক্তার (২০) ও এলিজা আক্তার (১৬) এবং এক ছেলে তানভীর আহমদ সৌরভ (১৪)সহ স্ত্রী রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ৪টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। সে সময় কক্ষে থাকা শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় কেউ বের হতে পারেননি। এতে কক্ষের ভেতরেই সদর আলীর মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও সন্তানদের কান্নায় পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নিহত সদর আলীর মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন স্বজনরা।

দ.ক.সিআর.২৬

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

আহম্মদাবাদ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দুলাল ভুইয়া

Next

দেশজুড়ে খাল খনন জমির ফসল উৎপাদনে ভূমিকা রাখবে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র