
স্থানীয় সংবাদদাতা: আহম্মদাবাদ ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ভিজিএফ কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের হাতে চাল পৌঁছেছে।
শনিবার (১৪ মার্চ) সকালে আহম্মদাবাদ ইউনিয়ন অফিস প্রাঙ্গণে চেয়ারম্যান জাকির হোসেন পলাশ উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সালাউদ্দিন বাররু, ৪নং ওয়ার্ডের শামীম মিয়া মেম্বারসহ অত্র পরিষদের সচিব, সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চুনারুঘাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৩৭,৯১৯টি কার্ডধারী পরিবার ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল পেয়েছে। এরমধ্যে আহম্মদাবাদ ইউনিয়নে ১৫৫১ টি পরিবার পাবেন ১০ কেজি করে এই চাল।
সুবিধাভোগীরা সরকারের এই সহায়তা পেয়ে খুশি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
দ.ক.সিআর.২৬