মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল মাদকের গডফাদারদের দিন ফুরাচ্ছে! চুনারুঘাট পৌরসভার উন্নয়ন পরিদর্শনে এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা শায়েস্তাগঞ্জে অংশীজনদের মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ, বিরোধের অবসান হবিগঞ্জে খেলার মাঠে হালচাষ! কালিশিরির আঃ ছত্তার মেম্বারের সুযোগ্য সন্তান সাজুর জনসেবার প্রতিশ্রুতি চুনারুঘাটে বেহাল রাস্তার দুর্ভোগে ৫০ হাজার মানুষ কণ্ঠে নয়, বিবেকে বাজুক ‘আমার সোনার বাংলা’ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদণ্ড আব্দুল মোমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বরগুনা পৌর মাছ বাজার ইলিশ শূন্য, নিষেধাজ্ঞায় বেড়েছে পাঙ্গাসের চাহিদা

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নাফিজ মাহমুদ হাওলাদার : ইলিশ ধরায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে বরগুনা পৌর মাছ বাজার এখন ইলিশশূন্য। ফলে ক্রেতারা বিকল্প হিসেবে ঝুঁকছেন চাষকৃত পাঙ্গাস মাছের দিকে। বাজারে গিয়ে দেখা গেছে, অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাসের চাহিদা ও বিক্রি দুই-ই বেড়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে বরগুনা পৌর মাছ বাজার ঘুরে দেখা যায়, ইলিশের দেখা নেই কোথাও। চাষকৃত পাঙ্গাস মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। ইলিশ না থাকায় রুই, কাতলা, তেলাপিয়া ও অন্যান্য স্থানীয় মাছের দামও কিছুটা বেড়েছে।

বাজারের এক মাছ বিক্রেতা বলেন, “ইলিশ ধরা বন্ধ থাকায় এখন ক্রেতারা পাঙ্গাসই বেশি নিচ্ছে। দামও তুলনামূলকভাবে কম, তাই বিক্রি ভালো।”

এক ক্রেতা জানান, “ইলিশের বাজারে অভাব থাকায় বাধ্য হয়েই পাঙ্গাস নিচ্ছি। অন্তত রান্না করার মতো একটা মাছ তো দরকার।”

জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য দেশের সব নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে জেলার বাজারগুলোতে ইলিশের দেখা নেই।

স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষ হলে আবারও বাজারে ইলিশের সরবরাহ বাড়বে এবং বাজারে আগের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews