1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে কলেজ ছাত্রের নেতৃত্বে ডাকাতির অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিল এর নেতৃত্বে প্রাণ কোম্পানির মুরগির গাড়ি আটকিয়ে ১৬০ টি মুরগি ছিনতাই এর অভিযোগ উঠেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রাণ কোম্পানির উছমানপুরস্থ হবিগঞ্জ এগ্রো লিমিটেড এর ম্যানেজার মাসুদ আহমেদ।

(১২ মার্চ)বৃহস্পতিবার রাত ১০ টার পর চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ওসমান পুর গ্রামে অবস্থিত প্রাণ-আরএফএল এর হবিগঞ্জ এগ্রো লিমিটেড থেকে লেয়ার মুরগি নিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।

প্রাণ কোম্পানির ম্যানেজার মাসুদ আহমেদ জানান, প্রতিদিনের মত কোম্পানির মুরগির গাড়িটি রাতে ছেড়ে যাচ্ছিল। কোম্পানি থেকে বের হওয়ার পরপরই ৩নং গেইট এর সামনে পৌছা মাত্র শাকিল মিয়া, পিতা-  তাহির মিয়া, শ্রাবন মিয়া পিতা- করিম মিয়া, সাইফুল (শামারবাড়ী) পিতা- ইকবাল মিয়াসহ ১৫/২০ জন লোক মুরগির গাড়ি আটকিয়ে জোরপূর্বক প্রায় ১৬০টি মুরগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা গাড়ির ড্রাইভার ও হেলপার ২ জনের ২ টি মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কোম্পানির সুপারভাইজার আশফাক এগিয়ে আসলে তার মোটরসাইকেলের চাবি নিয়ে যায় তারা।পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফিরিয়ে দেওয়া হয়।

খবর নিয়ে জানা যায়, ছিনতাই এর ঘটনায় নেতৃত্বদানকারী শাকিল গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি। তার নেতৃত্বে চুনারুঘাট সীমান্ত এলাকায় কিশোর গ্যাং ও চাঁদাবাজ গ্রুপ তৈরি হয়েছে।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ আহমেদ ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, শাকিল ফারহান গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের গঠিত কমিটির সভাপতি। তবে শাকিলকে আগে কখনো দলীয় কোন আন্দোলন সংগ্রামে দেখিনি।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী, চাঁদাবাজ যেই হোক না কেন ছাড় দেয়া হবে না, অভিযোগ প্রমাণীত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews