1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

হবিগঞ্জে ইমাম-খতিব-মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা প্রদান

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৬৮টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সম্মানী ভাতা তুলে দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি।

এ সময় প্রধান অথিতীর বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন- আমি পৌরসভার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতি রমজান মাসে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার আয়োজনের নিয়ম চালু করি। তার পর বছরে দু’টি ঈদে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের নিয়ম চালু করি। এ সকল কর্মকান্ড চালু করতে আমার পরিষদের সদস্যবৃন্দও স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা করেন।

হুইপ বলেন, অন্যরা যখন আমার ভাল কাজগুলো অনুস্বরনের চেষ্টা করেন তখন আমিও আনন্দিত ও উৎসাহিত হই। হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে অতীতের মতো ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ দিয়ে পৌরপরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় পৌর এলাকার ৬৮ মসজিদের ৬ জন খতিব, ৬৮ জন ইমাম ও ৫২ জন মুয়াজ্জিনকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সম্মানী ভাতা প্রদান করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews