1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

আহম্মদাবাদে প্রবাসীর ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

আসাদ ঠাকুর,অমনিবাস: পবিত্র রমজান মাস উপলক্ষে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদে বাহরাইন প্রবাসী মো: বিল্লাল মিয়ার উদ্যোগে শতাধিক হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আমুরোড হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, পেঁয়াজ, আলু, খেসারি ডাল, ছোলা বুট, মুড়ি, চিনি ইত্যাদি।

ইফতার সামগ্রীর বিতরণকালে উপস্থিত ছিলেন, শেখ সুমন আহমেদ, মোঃ শরীফ মিয়া, সাংবাদিক নুরুল আমিন, মোঃ বাছির মিয়া, আমুরোড বাজারের ব্যবসায়িক মোঃ আব্দুল মজিদ প্রমুখ।

বাহরাইন প্রবাসী মোঃ বিল্লাল মিয়া বলেন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ। রমজান মাসের শুরুতেই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের ইচ্ছে ছিল, যার প্রেক্ষিতেই আজকের এই বিতরণ। আমি অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।

তিনি আরও বলেন, ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণের ধারাবাহিকতা আজীবন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews