1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

চৌধুরী তাওহীদ বিন আজাদ: হবিগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সংগঠন “হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিবার” এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ আমির চানঁ কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত আর আর কনভেনশন হল-এ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রক্তদাতা ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলের আয়োজন সফল করতে সহযোগিতা করার জন্য আর আর কনভেনশন হলের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ-এর প্রতি আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ.ক.সিআর.২৬ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews