1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ (নভেম্বর) রোজ বুধবার সকাল ১১ টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠেই নবাগত শিক্ষার্থীদের নতুন জীবন নতুন পথ,নতুন করে হোক শপথ এই স্লোগানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি কলেজের প্রভাষক রাশিদা আখতার এবং প্রভাষক এম এ আব্দুল জলিল। নবীন বরণ অনুষ্ঠানে প্রথমে সব স্যার আসন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মহোদয়কে শিক্ষক পরিষদ সেক্রেটারি প্রভাষক এ এম আব্দুল জলিল ফুলের তোড়া দিয়ে বরণ করেন। আহবায়ক সাবেক অধ্যক্ষ প্রভাষক জনাব আজিজুল ইসলাম স্বপন সরকারকে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ফুলের তোড়া দিয়ে বরণ করেন। অনুষ্ঠানের শুরুতে মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোঃ আলামিন হোসেন কুরআন তেলাওয়াত করেন এবং গিতা পাঠ করেন বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের রুপালী মহন্ত।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম বর্ষের ছাত্র বিজ্ঞান বিভাগের তানজিম জামান তনয় এবং মানবিক বিভাগের ছাত্রী নুসরাত জাহান হাবিবা,দ্বিতীয় বর্ষের ছাত্র মানবিক বিভাগের সৌরভ এবং বিজ্ঞান বিভাগের আরফিন আখতার। প্রতিকী ফুলের শুভেচ্ছায় বিজ্ঞান বিভাগের নবীন ছাত্র মোঃ হারুন অর রশিদ এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী মাহবুবা নাসরিন দিপ্তী,দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র আশিকুর রহমান আশিক এবং মানবিক বিভাগের ছাত্রী সুমাইয়া আখতার। নবীন ছাত্র ছাত্রীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের রোভার স্কাউটের শিক্ষার্থীবৃন্দ।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক এ এম আব্দুল জলিল, গোলাম ফারুক সরকার, আসাদুজ্জামান, আহসান হাবিব, নজরুল ইসলাম, মোজাহার আলী, মোছাঃ, জোবায়দা খাতুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক জনাব আজিজুল ইসলাম স্বপন সরকার এবং সভাপতি অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট