1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “শিক্ষা মেলা- ২০২৫”

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

ষ্টাফ রিপোর্টার: চুনারুঘাটে সেবা কর্তৃক পরিচালিত অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ড. আবেদ চৌধুরী বিজ্ঞান ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “শিক্ষা মেলা ২০২৫”।

বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হয় উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে। এই মেলায় অত্র প্রতিষ্ঠানের সাতটি ক্লাব অংশগ্রহণ করে—ভাষা ও সাহিত্য ক্লাব, গণিত ক্লাব, বিজ্ঞান ক্লাব, স্বাস্থ্য ক্লাব, আইসিটি ক্লাব, কৃষি ও জলবায়ু ক্লাব এবং সংস্কৃতি ক্লাব।

মেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাউছার শোকরানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ; জনাব পংকজ নাহা, প্রধান শিক্ষক, অগ্রণী উচ্চ বিদ্যালয়; এবং ডা. মোহাম্মদ আব্দুল মোছাব্বির, প্রতিষ্ঠাতা ও পরামর্শক, সেবা।

ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কৃতি সন্তান ড. আবেদ চৌধুরী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য, এবং সেবা’র কর্মীবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ যোগান।

সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ আয়োজনে শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে বিষয়ভিত্তিক উপস্থাপনা প্রদর্শন করে। হাতে-কলমে শেখার এক অনন্য সুযোগ হিসেবে এই শিক্ষা মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও দলগত কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে।

চুনারুঘাট উপজেলায় এই শিক্ষা মেলা ২০২৫ এক ব্যতিক্রমধর্মী ও অনুপ্রেরণাদায়ক আয়োজন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট