1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে ১ম সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের গুঞ্জন | ক্যাম্পাস নিউজ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নাফিজ মাহমুদ: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন ভর্তিকৃত ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। নতুন শিক্ষার্থীদের আগমনে ইনস্টিটিউটজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণচাঞ্চল্য ও প্রত্যাশার গুঞ্জন।

শিক্ষার্থীরা জানিয়েছে, পলিটেকনিক শিক্ষা জীবনের এক নতুন অধ্যায়। তারা আশা করছে আধুনিক কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারবে। অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো স্কুল থেকে পলিটেকনিক ক্যাম্পাসে এসে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করছে।

শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরাও নবাগতদের স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা জানিয়েছেন, নতুনদের পথচলাকে সহজ করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

ইনস্টিটিউট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ব্যবহারিক শিক্ষার ওপর জোর দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসে তৈরি হয়েছে শিক্ষাবান্ধব আবহ। তাদের স্বপ্ন, একদিন দক্ষ প্রকৌশলী হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট