1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মাসুম হাসান এর কবিতা “আকাশের মালিক”

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
মাসুম হাসান এর কবিতা—
আ কা শে র  মা লি ক
▪️▪️▪️▪️▪️▪️
মাঝে মাঝে আমি চাতক পাখির মতো
আকাশের দিকে তাকিয়ে থাকি
ভাবি কত স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হলো
আকাশে তাকিয়ে তার স্রষ্টাকে ডাকি।
মনের গভীর থেকে আমি একলা কত কথা কই
যত দুঃখ  যাতনা মলিনতা হারানোসব তাতে লই।
আমার দৃঢ় বিশ্বাস থাকে চাওয়াতে তার প্রতি
আমি জানি গতি হারা প্রত্যেককে তিনি দেন গতি
যখন আমি মৃত্তিকায় আধারে একেলা ছিলাম
যখন যুদ্ধ প্রতিযোগিতা সম্পর্কে কোনো ধারনা ছিল না
তখন ও তিনি আগলে রেখে বুঝেছেন আমার মতি।
আমি যখন ঘুটঘুটে অন্ধকারে হারিয়ে যাই
যখন সমুদ্রে চলন্ত নাবিকের মতো রাস্তা খুজে না পাই
যখন আমি একেবারে ক্লান্ত হয়ে বসে থাকতে চাই
যখন আমার সামনে পিছনে কোনো দিকনির্দেশনা নাই
তখন হঠাৎ করে যে আলো আমার সামনে চমকায়
সে আলো কোনো সৃষ্টির নয় আকাশের মালিকের।
মাঝে মাঝে আমি চিন্তায় একেবারে অস্তির হয়ে যাই
যেন উত্তাল সমুদ্রে ঢেউয়ের কবলে কোনো তীর নাই
আমার মন এতটাই অশান্ত হয়ে উঠে যেন সব শেষ
নির্ঘুম রাত অসহ্যকর প্রভাত যেন মরুময় পরিবেশ
আমি চারপাশে তাকিয়ে কোনো ভরসার হাত দেখিনা
কোথাও খুজে পাইনি আমি একটুখানি ছফিনা।।
তখন আমার একজনকে মনে হয় যার কাছে সব সম্বভ
তখন আমি ফিরে ছুটি আবার দেখি মনে বাজে সুখের কলরব।
আকাশের মালিক সে তো প্রত্যেকটা মরুকে সবুজ করে
প্রত্যেকটা অশান্ত মনকে প্রশান্তিতে দেয় ভরে
যার অপার মহিমাতে প্রত্যকটা অকৃতজ্ঞ বাছে
বল সব তুলো কলরব তার মতে আর কে আছে?
সমাপ্ত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট