1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে এড আমিনুল ইসলামের শুভেচ্ছা অনুদান

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাটে পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় রানীগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রানীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে নগদ অনুদান তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতা এড. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকারসহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এড. আমিনুল ইসলাম বলেন,
“বাগানের মানুষরা মানুষ, আমরাও মানুষ—এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা ভেদাভেদ তৈরি করবে, তাদের পরিণতি হবে ভয়াবহ।”

তিনি এসময় নিজের চেয়ার ছেড়ে সাধারণ শ্রমিকদের কাতারে গিয়ে বসেন এবং দিলীপ কুমার নামে এক শিক্ষককে নিজের আসনটি দিয়ে সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেন।

এড. আমিনুল ইসলাম আরো বলেন,
“এই সামান্য অনুদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া হলো। দুর্গাপূজা চলাকালে কোনো অসুবিধা হলে আমরা আপনাদের পাশে থাকব। স্বাধীনতার এত বছর পরও বাগানবাসীর উন্নয়ন হয়নি। আপনাদের চাহিদা খুবই সামান্য—ইনশাআল্লাহ এগুলো পূরণের সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠান শেষে পূজামণ্ডপ নেতৃবৃন্দ বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews