1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

মাধবপুরে ল্যাপটপ ও আইসিটি কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেনের স্ব-উদ্যোগে একদিনব্যাপী ল্যাপটপ ও আইসিটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মোঃ জাহিদ বিন কাশেম। তিনি বলেন, ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তি জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মশালায় জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা শিশুদের ডিজিটাল দক্ষতা বিকাশে সহায়ক। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাউস ও কীবোর্ডের মতো মৌলিক হার্ডওয়্যার ব্যবহার, ফাইল দেখা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রাথমিক ধারণা পায়।

বর্তমান সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত আধুনিকায়নের কাজ করে যাচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও দক্ষ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews