1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়ামোদীদের মিলনমেলা

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ডিসিপি হাই স্কুল মাঠে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ও হবিগঞ্জ সোনালী অতীত ফুটবল একাদশ। রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষকে ১ গোলে হারিয়ে বিজয়ী হয় হবিগঞ্জ একাদশ। খেলা দেখতে মাঠজুড়ে ছিল উৎসুক দর্শকের ঢল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পদচারণায় মাঠ প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়।

এসময় চুনারুঘাট ফুটবল একাডেমির শিশু খেলোয়াড় মিরাশি ইউনিয়নের হতদরিদ্র সাত্তালিয়া গ্রামের রজব আলীর ছেলে জোনেল আহমেদ এর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ফুটবল খেলার সামগ্রী তুলে দেন অতিথিরা। ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহেদ পারভেজ চৌধুরী, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ। প্রধান অতিথি আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। দেশের প্রতিটি প্রান্ত থেকে জুনেলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ মূল্যায়ন করা হবে। সভাপতির বক্তব্যে জি কে গউছ বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে রাখতে হবে। প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়ামোদীদেরও উৎসাহিত করা সম্ভব।

আয়োজকরা জানান, এ ধরনের শহীদ জিয়া প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের মূল উদ্দেশ্য।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews