1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

হবিগঞ্জে জুলাই স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চুনারুঘাট

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

কালনেত্র প্রতিনিধি: আজ অনুষ্ঠিত জুলাই স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুনারুঘাট উপজেলা ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়েছে শক্তিশালী হবিগঞ্জ সদর উপজেলাকে।

ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

তিনি বলেন, ‘ফুটবলের প্রতি যুব সমাজের অনেক আকর্ষণ রয়েছে। ক্রীড়ার আকর্ষণ হাজারো মাদকের চেয়ে বেশি। তাই আমাদের খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে বিনোদন দিতে হবে। আমাদের একটাই প্রত্যাশা মাদককে না বলুন, কিশোর গ্যাংকে না বলুন।’

তিনি আরও বলেন, ‘আজকে প্রমাণ হয়েছে দেশের ক্রীড়ামোদীরা জেগেছে। আগামীর বাংলাদেশ হবে আধুনিক, সকল প্রকার মাদক ও দুর্নীতিমুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ।’

জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, সিভিল সার্জন রত্মদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ মুশফিক আহমেদ।

১০ দলের অংশগ্রহণে গত ৩ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ টুর্নামেন্ট শুরু হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews