1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

সৌদিতে ভিসা দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে সৌদি আরবে কাজের ভিসা দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেনা কালিশিরি গ্রামের হোসেন আলী মীর (৪৫) নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে তিনি ব্রাম্মণবাড়িয়া দায়রা জজ আদালতে একটি মামলাও দায়ের করেছেন।

তিনি জানান, দীর্ঘ ৩ বছর আগে একই গ্রামের আক্কাছ কদ্দুস আলীর পুত্র মো: আক্কাছ আলী (২৫) সৌদি আরবে কাজের ভিসা দেওয়ার চুক্তি দিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু ৩ মাস পর ভিসা আসার কথা বলে টাকা নেয়া হয়ে গেলে নানা তালবাহানা শুরু করে। ভিসার জন্য চাপ দিলে উল্টো ভুক্তভোগী হোসেন আলী মীরকে নানা ভাবে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগীর পরিবারের লোক অভিযুক্ত আক্কাছ আলীর সাথে বার বার সুরহা করার চেষ্টা করলেও কোন সাড়া দেননি।

অবশেষে, গত ৩০ জানুয়ারি ২০২৫ ইংরেজি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালত ব্রাম্মণবাড়িয়ায় ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন ভুক্তভোগী হোসেন আলী মীর।

উল্লেখ্য, অভিযুক্ত আক্কাছ আলীর বিরুদ্ধে একাধিক ভুক্তভোগীর সাথে এমন প্রতারণা করার অভিযোগও রয়েছে। যা নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানা গেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews