1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

রাজাহাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী খাটো ফারুক গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মল্লিকবেগ পয়ধর গ্রামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে রাজারহাট থানার পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওই গ্রামের ফারুক হোসেন ওরফে খাটো ফারুক নামে পরিচিত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাজারহাট থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নাজিমখান এলাকা থেকে আটক করে। দীর্ঘদিন ধরে তার পরিবারের সহযোগিতায় ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করলেও তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। সম্প্রতি স্থানীয়ভাবে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে এবং এরই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা রুজু হবে এবং আগামীকাল সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।” তিনি আরও বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে রাজারহাট থানা সর্বদা তৎপর রয়েছে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews