1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

রাজারহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মো: সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজারহাট ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রহমত আলী, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন এবং রাজারহাট পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।

রাজারহাট থানার ওসি মোঃ নাজমুল আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা গ্লোবালি চিন্তাভাবনা করুন, না হলে আমরা পিছিয়ে পড়ব। হাজার হাজার শিক্ষিত কৃতি সন্তান থাকা সত্ত্বেও সমাজে ভালো মানুষের যথেষ্ট অভাব রয়েছে, এ অভাব পূরণ করতে হবে।”

এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট