1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মোঃ জসিম মিয়া চুনারুঘাট: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজের উপর দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. রমজান ফকির (২৬), পিতা: দুধ মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ এবং মো. সুজন মিয়া (২০), পিতা: মো. মধু মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ৯৮ বোতল ফেনসিডিল (১০০ মিলি), ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে সেনা সদস্যরা।

সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয়রা মাদক নির্মূলে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews