1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

মাধবপুরে এসএম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে “এসএম ফয়সল শিক্ষাবৃত্তি” প্রদান করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার সায়হাম কটন মিলের মাল্টিপারপাস হলরুমে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মাধবপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল।
শিক্ষার্থীদের উদ্দেশে এসএম ফয়সল মেধাবৃত্তির স্বপ্নদ্রষ্টা সৈয়দ মোঃ,ফয়সল বলেন,আধুনিক বিশ্বায়নের যুগে এখন মেধা ও কর্মের প্রতিযোগীতা হচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে টিকে থাকতে হলে মানসম্পন্ন লেখাপড়া করতে হবে। কোন মেধাবি ও দরিদ্র ছেলে-মেয়ের যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেজন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে। আমরা চাই বর্তমান প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। অসৎসঙ্গ ও মাদক থেকে দুরে থাকতে হবে। মাদক জীবন ধ্বংস করে দেয়।মাদক জাতির শত্রু। সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি খেলাধুলার সামগ্রী প্রদানের ঘোষণা দেন। তিনি আরও বলেন, জনগণের সম্পদ লুন্ঠন করা যাবেনা।দূর্নীতি চাঁদাবাজিকে বয়কট করতে হবে।
উল্লেখ্য আজ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এবছর উপজেলার ৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩২ লক্ষ টাকা প্রদান করা হবে। গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষে মেধা ও  শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট