সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালিশিরির আঃ ছত্তার মেম্বারের সুযোগ্য সন্তান সাজুর জনসেবার প্রতিশ্রুতি চুনারুঘাটে বেহাল রাস্তার দুর্ভোগে ৫০ হাজার মানুষ কণ্ঠে নয়, বিবেকে বাজুক ‘আমার সোনার বাংলা’ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদণ্ড আব্দুল মোমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ গ্রাম পুলিশ: গ্রামের নীরব প্রহরী, যাদের অবদান আড়ালেই থেকে যায় সিলেটে বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে শাম্মী আক্তার এমপি’র মতবিনিময় পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে চুনারুঘাটে শোকসভা অনুষ্ঠিত চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত সাতছড়িতে বন ও বন্যপ্রাণী রক্ষায় মত বিনিময় সভা অনুষ্ঠিত  

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে নিহত ৩৯০ জন

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

এবারের ঈদুল আজহার আগে-পরে যাতায়াতের ১৫ দিনে সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও ১১৮২ জন আহত হয়েছেন বলে জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (১৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে তিনি বলেন, একই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নৌ-পথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১১৯৪ জন আহত হয়েছে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে দুর্ঘটনা ও ঈদের যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। সবার আগে আমাদের গণপরিবহন ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ করতে হবে। প্রশিক্ষিত দক্ষ চালক, ফিটনেস বিহীন যানবাহন, মানসম্মত সড়কের পাশাপাশি আইনের সুশাসন নিশ্চিত করা জরুরি।

তিনি আরি বলেন, ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনদের ঈদে বাড়ি যাতায়াত করতে হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews