1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৭ মার্চ) ও সোমবার (১৮ মার্চ ) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল চাল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাখন চন্দ্র সুত্রধর।

পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৩০.৮১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ৩০৮১ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা (ট্যাগ অফিসার) সুজন আহমেদ, কমলগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক কয়ছর আহমেদসহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর, আদমপুর, মাধবপুর, ইসলামপুর, মুন্সিবাজার, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরন করা হচ্ছে।

দ.ক.সিআর.২৫ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট