1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

শব্দকথা লেখক পাঠক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
➖
স্টাফ রিপোর্টার
রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে ভাগ করে নিতে শব্দকথা লেখক পাঠক ফোরামের আয়োজনে শব্দকথা প্রকাশনের কার্যালয়ে (১৬ মার্চ) রবিবার  ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা টোয়েন্টিফোর ডটকম বার্তা সম্পাদক আখতারুজ্জামান তরফদার জামান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শব্দকথা লেখক পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও কথাসাহিত্যিক ড. মুকিত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক কবি বাদল কৃষ্ণ বনিক, শব্দকথা’র উপদেষ্টা হেলাল আহমেদ, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুকিত চৌধুরী বলেন,
“রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সংমিশ্রণে সমাজকে আলোকিত করা সম্ভব। এই ধরনের আয়োজন মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সভাপতির বক্তব্যে কবি মনসুর আহমেদ ইফতারের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন, “২০২৩ সালে ইউনেসকো ইফতারকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ হিসেবে সংস্থাটি উল্লেখ করেছে, ইফতার পারিবারিক, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধ হিসেবে কাজ করে এবং এটি সেবা, সংহতি ও সামাজিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। আমরা বিশ্বাস করি, ইফতারের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews