1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

শীতার্তদের মাঝে আহম্মদাবাদ ইউনিয়ন জামাতের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

আল আমিন আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আহম্মদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে ১৫০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে এসএম সোহেল এর সঞ্চালনায় ইউনিয়ন জামাতের আমির মোস্তফা হোসাইনের সভাপতিত্বে এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার আমির মাওলানা কাজী মুখলিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কাজী মুখলিসুর রহমান বলেন, ‘যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে ৫-৭ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন সম্ভব। যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ৫-৭ বছরের মধ্যে দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ।

ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আহম্মদাবাদ ইউনিয়নবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালি করার আহ্বান জানান মাওলানা কাজী মুখলিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা শাখার আমির মাওলানা ইদ্রিস আলীসহ স্থানীয় অনেক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews