1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

চুনারুঘাট প্রেসক্লাবে ফারুক সভাপতি, সাজিদুল সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

মোহাম্মদ শওকত আলী◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাংবাদিক সংগঠন চুনারুঘাট প্রেসক্লাবটি নানান ঐতিহ্যে সমৃদ্ধ একটি সংগঠন। সেই সাংবাদিক সংগঠনটির ২০২৫-২৬ সনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১১টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে নির্বাচন কমিশন কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভায় যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেনের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়রাম্যানের সৈয়দ লিয়াকত হাসান।

বিশেষ অতিথি ছিলেন-সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি আব্দুল হাই, বিশিষ্ট সমাজ সেবক এম এ মালেক জাপানী, ব্যবসায়ী নুরুল ইসলাম সহ আরও অনেকেই।

নির্বাচনে দৈনিক তরফবার্তার প্রকাশক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীকে সভাপতি, দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাজিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মহিদ আহমদ চৌধুরী (আমাদের সময়), ইসমাঈল হোসেন বাচ্চু (এনটিভি),  খন্দকার আলাউদ্দিন (দৈনিক খোলা কাগজ), মিজানুর রহমান (নয়া দিগন্ত), মোহাম্মদ সুমন (অধিকরণ), দপ্তর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল এবং নির্বাহী সদস্য মোঃ আলমগীর মিয়া (দৈনিক যুগান্তর) আলহাজ্ব কামরুল ইসলাম (ইত্তেফাক), জামাল হোসেন লিটন (যায়যায়দিন), জুনায়েদ আহমেদ (ভোরের কাগজ), মোঃ জাহাঙ্গীর আলম (কালের কন্ঠ),  নুর উদ্দিন সুমন (সমকাল)সহ শেখ হারুনুর রশিদ (সংগ্রাম) ও রায়হান আহমেদ (দৈনিক বাংলা) কে সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews