1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

আখেরী মোনাজাত দিয়ে শেষ হলো মুড়ারবন্দের ৭০৪তম পবিত্র ওরশ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

আখারী মোনাজাতের মধ্যদিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ হয়েছে ৩দিন ব্যাপী হযরত নাসিরউদ্দিন সিপাহ্শালার (মদনী) (র.) পূর্ব-পশ্চিমে রওজা, হযরত সৈয়দ শাহ্ ইসরাইল ওরফে শাহ্ বন্দেগী (র.) হযরত সৈয়দ শাহ্ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (র.)সহ ১২০ আউলিয়ার পূণ্যস্থান হবিগঞ্জের চুনারুঘাট মুড়ারবন্দ দরবার শরীফের ৭০৪তম বাৎসরিক ওরশ।

সিলেটের হযরত শাহজালাল (রঃ)এর প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী সিপাহশালা হযরত সৈয়দ নাসিরউদ্দিন (রঃ) এখানে শায়িত রয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উক্ত ওরসে অংশগ্রহন করেন।

আখেরী মোনাজাতের পূর্বে মিলাদে মোস্তুফা পাঠ করেন দরবার শরীফ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ নিয়ামত উল্ল্যাহ। কিয়ামে মোস্তুফা পাঠ করেন ফতেহগাজী দরবার শরীফের খাদেম শাহজাহান শাহ।

আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফ কমিটির মোতাওয়াল্লী সফিক আহমদ চিশতী (সফি)। মোনাজাতে বিশ্বের সকল উম্মাহর জন্য দোয়া করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট