1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

অগ্রগামী মডেল স্কুলের বই বিতরণ ও অভিভাবক সমাবেশ আগামীকাল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

কালনেত্র প্রতিনিধি◾

আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) প্রতি বছরের মতো এ বছরও প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হবে। চুনারুঘাট উপজেলার নালমুখ অগ্রগামী মডেল (কে.জি) স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

 

সৈয়দ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোজাম্মেল হক তালুকদার প্রধান অতিথিও সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আহাদুজ্জামান খাঁন মাসুক বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ আব্দুর রব, সাবেক অধ্যক্ষ, মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজ, বাহুবল।

 

উক্ত বই উৎসবে শিক্ষার মান উন্নয়নে “পরিবেশ, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন- প্রধান শিক্ষক, অগ্রগামী মডেল (কে.জি) স্কুল, নালমুখ বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ।

 

এ কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশে একযোগে বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থী শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব উদযাপিত হয়ে আসছে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট