1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

চুনারুঘাটে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব চুনারুঘাট” এর আত্মপ্রকাশ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

➖

সজল আহমেদ, কালনেত্র প্রতিনিধি◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নতুন একটি সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব চুনারুঘাট” নামে আত্মপ্রকাশ করেছে। ২০২৫ সালের জন্য একটি কমিটিও প্রকাশ করেছেন তারা।

 

বুধবার ১ জানুয়ারী ২০২৫ তারিখ সংগঠনটির ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি, বিএনপি নেতা ও বিএনপির সাবেক এম্পি শাম্ন্নি আক্তারের ছোট ভাই সাইফুল ইসলাম কে সভাপতি ও দৈনিক খোলা কাগজ ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক আঃ রাজ্জাক রাজুকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

 

ক্লাবের অন্যান্য পদে যারা আছেন- সিনিয়র সহ সভাপতি মোঃ কদ্দুছ আলী (করাঙ্গী নিউজ ডট কম) সহ সভাপতি : আব্দুর রউফ পাশা (দৈনিক কালের সমাজ) সাধারণ সম্পাদক: আব্দুর রাজ্জাক রাজু (দৈনিক হবিগঞ্জ সমাচার) যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল জাহির মিয়া (দৈনিক পর্যবেক্ষণ) সাংগঠনিক সম্পাদক: মামুনুর রশীদ ভূঁইয়া (হবিগঞ্জের আলো) সাংগঠনিক সম্পাদক: আসাদুজ্জামান খাঁন (দৈনিক আমার সংবাদ) অর্থ সম্পাদক: দ্বীপ পাল চৌধুরী (ফ্রন্টিয়ার ডট কম) আইন, সংবিধান ও দপ্তর বিষয়ক সম্পাদক: সাইফুর রহমান (প্রথম সেবা) প্রচার ও প্রকাশনা সম্পাদক: তারেক খাঁন (চুনারুঘাট নিউজ টোয়েন্টিফোর) সমাজকল্যাণ সম্পাদক সজল মিয়া (দৈনিক কালনেত্র) ধর্ম বিষয়ক সম্পাদক: ফরিদ উদ্দিন মাসুদ (দৈনিক ভোরের আলো) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নাঈম আজাদ (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা) পরিবেশ ও জলবায়ু সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান (উন্মোচন)তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আল রাজি অনিক (ফ্রন্টিয়ার ডট কম) প্রবাস সাংবাদিকতা বিষয়ক সম্পাদক: মনির সরকার (মুক্ত বাংলা) শ্রম বিষয়ক সাংবাদিকতা সম্পাদক: বাবলু তন্তবায় (এসটি বাংলা টিভি) আন্তর্জাতিক সম্পাদক: ফজরুল ইসলাম তালুকদার (ফ্রন্টিয়ার) সদস্য: হোসাইন আলী রাজন (সংবাদ প্রতিক্ষণ) সদস্য: নজরুল ইসলাম (আমার দেশ প্রতিদিন) সদস্য: শাহ আলম স্বপন (উচ্চকণ্ঠ) মোঃ ফজলুর রহমান রিয়াদ (দৈনিক হবিগঞ্জের আলো)।

ক্লাবের উদ্যোক্তা ও প্রেসক্লাব চুনারুঘাট এর সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রাজু জানান, আগামী ১ বছরের জন্য কমিটিটি অনুমোদন দেয়া হয়েছে।

অপরদিকে এ ব্যাপারে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘চুনারুঘাট প্রেসক্লাব” এর আহ্বায়ক মো: আলমগীর মিয়া জানান, অনেক সংবাদকর্মীদের মধ্যেই চুনারুঘাট প্রেসক্লাবের মেম্বারশিপ পাওয়ার আকাঙ্খা থাকে। কিন্তু সহজে এই ক্লাবের সদস্য হওয়া যায় না বিধায় অনেকে বিভিন্ন নামে সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করেন। এটাকে আমরা সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, যারা ‘চুনারুঘাট প্রেসক্লাবের’ নামের কাছাকাছি ‘প্রেসক্লাব চুনারুঘাট’ গঠন করেছেন তারা কেউই ‘চুনারুঘাট প্রেসক্লাবের’ সদস্য নন। এটি একটি সম্পূর্ণ আলাদা সংগঠন।

চুনারুঘাট প্রেসক্লাবের আহ্বায়ক বিভ্রান্তি এড়াতে সচেতন নাগরিক সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews