1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বচ্ছ ও মেধাবী তরুণদের সেবামুলক সংগঠন ডুলনা ইয়ং ষ্টার সোসাইটি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

➖

কালনেত্র প্রতিবেদন◾

ডুলনা ইয়াং ষ্টার সোসাইটি মুলত একটি সামাজিক সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই নানাবিদ মানবিক কাজ করে আসছে।

ইতিপূর্বে সংগঠনের ব্যানারে ৩০ জন চোখে ছানিপড়া রোগীকে মৌলভীবাজার চক্ষু হাসপাতাল থেকে চোখের অপারেশন সহ ফ্রী চিকিৎসা করিয়েছে। গতবছর ৩’শত জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এবং খেলাধুলার জন্য মাদ্রাসার ছাত্রদের মধ্যে ফুটবল, ব্যাট ও বল বিতরণ করেছে মানব হিতৈষী এই সংগঠন। এমনকি করেনাকালীন সময়ে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণে তাদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও বিভিন্ন দূর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সেবামুলক কর্মসূচি পালন করে আসছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা ইয়ং ষ্টার সোসাইটি।

তাছাড়া ইয়ং ষ্টার সোসাইটি প্রতিষ্টাখালিন সময় ২০২০ সাল থেকে প্রতি বছর সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী, নতুন পোষাক বিতরণ অব্যাহত রেখেছে।

সংগঠনটির সভাপতি মোঃ ইস্তেয়াক আহমেদ চৌধুরী লিমান ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান চৌধুরী আকিব সহ ৩১ সদস্য কার্যনির্বাহী পরিষদ বলবত আছে। এছাড়াও উপদেষ্টা মন্ডলি এবং রেজিস্টেশন ভুক্ত সদস্য মিলে মোট কর্মী সংখ্যা ১৫০ জনের মত স্বেচ্ছাসেবী নিয়ে এগিয়ে যাচ্ছে ডুলনা ইয়ং ষ্টার সোসাইটি।

উল্লেখ্য যে, ডুলনা ইয়ং ষ্টার সোসাইটির মানবিক ও সেবামুলক কার্যক্রম পরিচালিত হয় মুলত সদস্যদের নিজস্ব অর্থায়নে। কিছু কিছু ক্ষেত্রে ডোনার আগ্রহ প্রকাশ করলে সে অনুদান বিতরণে ডোনারকে সম্মানিত করার সকল ব্যবস্থাই গ্রহন করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এই ধারাবাহিকতায় সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যরিস্টার আশরাফুল আলম চৌধুরীর অনুদানে বিনামূল্যে চক্ষু শিবির ও ৫০০ জন শীতার্তকে ২৮ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় কম্বল বিতরণ করা হইবে।

ডুলনা ইয়ং ষ্টার সোসাইটির এমন সব মহতি কার্যক্রম প্রশংসা খোরাচ্ছে উপকার ভোগী এলাকা চুনারুঘাট উপজেলার গাজীপুরের সর্বত্র।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews