1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সংকটাপন্ন অবস্থায় লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন, লাইফ সাপোর্টে

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

কালনেত্র প্রতিবেদন: দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে, সংক্রমণ বেড়েছে এবং দীর্ঘদিনের কিডনি জটিলতাও প্রকট আকার ধারণ করেছে। সব মিলিয়ে তার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদা পারভীনের চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব তা-ই চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ফরিদা পারভীনের অবস্থা কিছুটা জটিল। গুরুতর অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তারা সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

শিল্পী জীবনের সংক্ষিপ্ত পরিচয়:

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত গেয়ে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন ফরিদা পারভীন।

১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহর কাছে তালিম নিয়ে লালনগীতির জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন।

নতুন প্রজন্মকে লালনের গান শেখাতে প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি স্কুল’।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews