1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডিসিপি মাঠে চুনারুঘাট ফুটবল একাডেমির ফাইনাল আজ  সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চুনারুঘাটের মতিউর রহমান  নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ

লাখাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: দীর্ঘ ১০ মাসের ফেসবুক প্রেমের সম্পর্কের করুণ পরিণতি হয়েছে বিয়ের দাবিতে অনশনে। গাজীপুরের গাছা থানার ফিরোজুল হকের মেয়ে সুইটি আক্তার সায়মা (১৯), তার প্রেমিক ইব্রাহিম মিয়া (২৪)-এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। ইব্রাহিম লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মোঃ ফুরুক মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

অনশনরত প্রেমিকা সুইটি আক্তার সায়মা জানান, ফেসবুকে তাদের পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ইব্রাহিম তাকে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসেন। সেখানে তাকে রেখে ইব্রাহিম পালিয়ে যান এবং এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

সুইটি জানান, “সে আমাকে নিয়ে দুই দিন ঢাকায় ছিল এবং বিয়ের আশ্বাস দিয়েছিল। আমাদের হোটেলে থাকার প্রমাণ আছে। সে আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে যাব না। আমার সবকিছু শেষ। সে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার সবকিছু, আমার সম্মান নষ্ট করেছে।”

এদিকে, ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইব্রাহিমের সাথে যোগাযোগ করতে পারছেন না, তাই কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, তারা এ ব্যাপারে কিছু জানেন না, তাই কোনো মন্তব্য করতে পারছেন না। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট