বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

গাজীপুরে ইউনিয়ন জামাতে ইসলামীর এর পক্ষ থেকে তিন গুনিজনকে সংবর্ধনা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মীর জুবাইর আলমঃ  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উচ্চ শিক্ষা অর্জনে ইউরোপ গমন উপলক্ষে আশরাফুল আলম (ছালিন), জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের শিক্ষক আরিফুল ইসলাম (সবুজ) ও সৌদি আরব প্রবাস থেকে নিজ দেশে প্রত্যাবর্তন করায় জসীম উদ্দিন (বিল্লাহ) সহ তিন জনকে সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং গাজীপুর ইউনিয়ন শাখা।

আজ সকালে জারুলিয়া বাজার নিজ কার্যালয়ে  সভাপতি মো: নুরুল ইসলাম (সাজল) এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো: মিজানুর রহমানের সঞ্চালনায় চুনারুঘাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং গাজীপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের শিক্ষক আরিফুল ইসলাম (সবুজ),  উচ্চ শিক্ষার উদ্দেশ্য হাঙ্গেরি গমন কারী, আশরাকুল আলম (ছালিন) দেশে প্রত্যাবর্তন কারী, জসীম উদ্দিন (বিল্লাহ)।

আরও বক্তব্য রাখেন, আব্দুল মালেক ইয়াকুত, শেখ আব্দুল ওয়াহিদ ,আব্দুল খালেক শাহিন সহ আরও অনেকেই।

বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে জনাব সিরাজুল ইসলাম (কাজল) বক্তব্য প্রধানকালে বলেন, আজকের এই বিশেষ দিনে অনুভব করছি এক ধরনের মিশ্র অনুভূতি—আনন্দও আছে, আবার গভীর বিষাদও। আনন্দ এই কারণে যে, তোমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ। কিন্তু বিষাদের কারণ হলো, আমরা হারাতে যাচ্ছি একজন সংগঠনের একনিষ্ঠ কর্মীদের, জ্ঞানী ও মেধাবী মানুষকে।তোমরা যখন আমাদের মাঝে ছিলে শুধু দায়িত্ব পালন করনি—আমাদের প্রত্যেককে কিছু না কিছু শিখিয়েছ। আমরা কৃতজ্ঞ।

জারুলিয়া বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্হানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান সমাপ্তি হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews