বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

শব্দকথা’র কলেজ কমিটির মাসিক সাহিত্য আড্ডা ও কাব্যগ্রন্থের পাঠউন্মোচন

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি: শব্দকথা বৃন্দাবন সরকারি কলেজ কমিটির আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা ও কবি মাহমুদা আক্তার এর কাব্যগ্রন্থ “স্বপ্নগুলো কথা বলে” এর পাঠউন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “শব্দকথা লেখক পাঠক ফোরাম” কলেজ কমিটির সভাপতি ফারজানা রহমান ছবি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দকথা কেন্দ্রীয় পর্ষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক সৈয়দা রিমা, দপ্তর সম্পাদক সৈয়দা নাছিমা আক্তার বেলী প্রমুখ।

এছাড়াও কবিতা পাঠ করেন রায়হান কবির, চৌধুরী তাওহীদ বিন আজাদ, ফারিয়া সুলতানা ও সুমা আক্তার।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews