1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

কৃষকদের মাঝে রিপার এয়ারফ্লো মেশিন, সবজি বীজ ও সার বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মো:সেকেন্দার আলী লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ধান কাটার মেশিন (রিপার), মাসকালাই বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের আধুনিক মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৩রা সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজারহাট কৃষি অফিসের সামনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথীর তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর করেন।

উপজেলা কৃষি অফিসার মোছাঃ সাইফুন্নাহার সাথী জানান, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পের আওতায় ৭০ জন কৃষক সদস্যের মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রতি জন কৃষক সদস্যদের মাঝে ৫ কেজি মাসকালাই বীজ,১০কেজি করে ডিএসপি সার ,৫ কেজি করে এমওপি সার পেয়েছেন , এবারে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক ৫ টি এয়ার ফ্লো-মেশিন এবং ১০ টি ধান কাটা রিপার মেশিন উপজেলার কৃষকদের মাঝে হস্তান্তর করেন।

তিনি আরও জানান, পেঁয়াজ একটি পচনশীল পণ্য হওয়ায় সংরক্ষণে কৃষকদের সমস্যায় পড়তে হয়। এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে একজন কৃষক ৩০০ থেকে ৪০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। উৎপাদনের পর দাম কম থাকায় কৃষকরা পেঁয়াজ দ্রুত বিক্রি করে দেয় এতে কৃষকরা হতাশায় ভোগে কৃষকে ক্ষতি হয় এবার তা হবে না বলে প্রত্যাশা করেন । কৃষি অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের সরকারি সহায়তা প্রদান হয় । দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত কৃষক রমেশ চন্দ্র রায় বলেন, “এই প্রথম ধান কাটার মেশিন হাতে পেলাম, খুব ভালো লাগছে।”
আরেক কৃষক বলেন, “মাসকালাই বীজ, বিভিন্ন রাসায়নিক সার এবং ধান কাটার মেশিন পেয়ে আমি অনেক খুশি। কৃষি অফিসারকে ধন্যবাদ জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাইদুল হাসান সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ ও স্থানীয় কৃষকবৃন্দ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট