1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আগস্টে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৩৯ জন, বাড়ছে সংক্রমণ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। চলতি বছরের জুন থেকে এডিস মশাবাহিত এই রোগ ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, যার ফলে মৃত্যুর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি হাসপাতালগুলোতেও রোগীর চাপ দিন দিন বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একক মাসের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে জুলাই মাসে ৪১ জনের প্রাণহানি ঘটে, যা ছিল এ বছরের সর্বোচ্চ।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে
আগস্টে আক্রান্ত ১০,৪৯৬ জন, মৃত্যু ৩৯ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩১,৪৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯,৮৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ১২২ জনের।

ড. আতিকুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মনে করেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালীন সমস্যা নয়, বরং প্রায় সারাবছরই দেখা দিচ্ছে। তার মতে, “বর্ষা এলেই সংক্রমণ বাড়ে। এজন্য মশা দমনে ওষুধ ছিটানোর পাশাপাশি ব্যাপক প্রচার চালাতে হবে।”

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হয়েছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews