1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চুনারুঘাট প্রেসক্লাবের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

মোঃ সুমন, চুনারুঘাট: চুনারুঘাটের নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে চুনারুঘাট প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার, সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম।

সভায় সাংবাদিকরা চুনারুঘাটের পর্যটনের উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ রক্ষা, যানজট নিরসন ও মাদক চোরাচালান প্রতিরোধে নবাগত ইউএনওকে পরামর্শ প্রদান করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে চুনারুঘাট একটি ব্যতিক্রমি সুন্দর উপজেলা। আমি চুনারুঘাটের সচেতন জনগণ এবং সংবাদকর্মীদের সাথে নিয়ে এখানকার শিক্ষা, পর্যটন ও যোগাযোগের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চেষ্টা করবো।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম (ইত্তেফাক), নূরুল আমিন (মানবজমিন), সহসভাপতি মহিদ আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু (এনটিভি), নির্বাহী সদস্য নূর উদ্দিন সুমন (সমকাল), সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ মোঃ সুমন মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল), দপ্তর সম্পাদক মোঃ তোফাজ্জল মিয়া (মানবকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান জলি (ঢাকা টাইম), চুনারুঘাট প্রেসক্লাব সদস্য মোঃ তাহের (বাংলাদেশ বুলেটিন), ওয়াহিদুল ইসলাম জিতু, নোমান মিয়া (প্রতিদিনের কাগজ), মাসুদ আলম (আমাদের মাতৃভূমি), মোঃ জসিম মিয়া (বাংলাদেশ সমাচার), শংকর শীল (সংবাদ)।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews