1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাটে সাংবাদিকদের সাথে জামাাতের এমপি প্রার্থীর মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামী। ২১ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮ ঘটিকায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতের উপজেলা আমীর মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর মোঃ সাহেব আলী, সহকারী সেক্রেটারি ফুয়াদ হাসান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এমদাদুল হক চৌধুরী, মাওলানা রায়হান উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুনারুঘাট উপজেলা সভাপতি এড.খলিলুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিকল্পনা এবং চুনারুঘাট-মাধবপুর (হবিগঞ্জ-৪) আসন নিয়ে বিভিন্ন উন্নয়ন রূপরেখা তুলে ধরেন মাওলানা মুখলিছুর রহমান। এসময় সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন এমপি প্রার্থী জেলা জামায়াতের আমীর।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক জুনায়েদ আহমদ, আবুল কালাম আজাদ, নূরউদ্দিন সুমন, মোঃ তোফাজ্জল মিয়া, জসিম মিয়া, নোমান মিয়া, মাসুদ আলম প্রমুখ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews