বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

 

জামাল হোসেন লিটন, চুনারুঘাট প্রতিনিধি।

চুনারুঘাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ ও মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় তিনি এ দুটি প্রতিষ্ঠান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুন চৌধুরী উপস্থিত ছিলেন।
সম্প্রতি অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে মফিজ উদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসা। সচিব আবু তাহের মোহাম্মদ জাবের কলেজ ক্যাম্পাস ও একাডেমিক ভবন পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের কৃতি সন্তান এই সচিব প্রতিষ্ঠান দুটির সাফল্য কামনা করে শিক্ষার মানোন্নয়নে আরও কাজ করার আহ্বান জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews