1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে চুনারুঘাটে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ ঢাকার গাজীপুর মহানগরের সাংবাদিক ও জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার অসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে, একই সঙ্গে দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা শাখার অয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সাড়ে ৫ টায় চুনারুঘাট মধ্যবাজারস্থ থানা রোডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ সারোয়ার নেওয়াজ শামীমের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হক রেনুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মনজুরুল হক, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি উজ্জল বনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোঃ সজল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম হৃদয়, ডেইলী অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী, চুনারুঘাট উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার শায়েস্তাগঞ্জ শাখার সদস্য আজিজুর রহমান আজিজ, চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর মোঃ ফজলুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অবিলম্বে খুনিদের দ্রুত বিচারের দাবী ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews