1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

আট দিনেও খোঁজ মেলেনি মাধবপুরের মাধবী ও তার সন্তানের

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা মেরাশানি গ্রামের গৃহবধূ মাধবী রাণী দাস (৩২) এবং তার সাত বছরের মেয়ে হিমাদ্রী রাণী দাস মুন নিখোঁজ হওয়ার আট দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি।
গত শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদীর মাধবদী থেকে মাধবপুরে বাসযোগে রওনা হওয়ার পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন মাধবীর স্বামী বিভু দত্ত।
বিভু জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে সেদিন মাধবদী থেকে মাধবপুরের উদ্দেশ্যে রওনা হন তারা। ঢাকা-সুনামগঞ্জ রুটের একটি বাসে উঠেছিলেন মাধবী ও হিমাদ্রী। সকাল ৯টার দিকে মোবাইলে শেষবারের মতো স্ত্রীর সঙ্গে কথা হয় বিভুর। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। দিনভর অপেক্ষা করেও তাদের ফিরে না পেয়ে, এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরের দিন তিনি মাধবদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন, কোনো অপরাধীচক্র মাধবী ও তার মেয়েকে অপহরণ করে থাকতে পারে।
স্বামী বিভু দত্ত বলেন, আমার স্ত্রী কখনো কারো সঙ্গে ঝগড়া করতেন না। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। আমি শুধু চাই ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ফিরে আসুক আমাদের কাছে। প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তায় কাটছে।
এ বিষয়ে নরসিংদীর মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চলছে। নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews