1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি॥
হবিগঞ্জের মাধবপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম সোমবার (১১ আগস্ট) বিকেলে মাধবপুর পৌর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম আই নিউজ বিডিকে বলেন, বিকেলে পৌর এলাকার বাজারে অভিযান চালানো হয়। এসময় দুইটি ফার্মেসিতে তদারকিতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ সব অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে একই কাজ থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়। ঔষধ কেনার সময় মূল্য এবং মেয়াদ এর প্রতি লক্ষ্য রাখতে তিনি ভোক্তাদের প্রতি অনুরোধ জানান।
অভিযানে সহায়তা করেন মাধবপুর থানা পুলিশের একটি টিম।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews